অক্টোবর মাসে খুলে দেওয়া হবে ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা
দি নিউজ লায়ন ; করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম এর ডিয়ার পার্ক এলাকায় থাকা মিনি চিড়িয়াখানা। অবশেষে রাজ্য প্রশাসনের নির্দেশে বনদপ্তর পরিচালিত ঝাড়গ্রামের মিনি চিড়িয়াখানাটি আগামী ২রা অক্টোবর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানালেন চিড়িয়াখানার এক কর্মী।
তিনি বলেন দীর্ঘদিন ধরে বন্ধ থাকার ফলে চিড়িয়াখানার ভিতরে বিভিন্ন জায়গায় অগোছালো অবস্থায় রয়েছে তাই সেইগুলোই ঠিকঠাক করার কাজ দ্রুত গতিতে চলছে। করোনার জন্য প্রশাসনের দেওয়া সমস্ত নির্দেশ মেনে মিনি চিড়িয়াখানা চালু করা হবে। অনলাইনের মাধ্যমে টিকিট পাওয়া যাবে ।সেই সঙ্গে তিনি বলেন রাজ্য প্রশাসন যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ চিড়িয়াখানায় প্রবেশ করার জন্য প্রত্যেক কে মেনে চলতে হবে।
সেইসঙ্গে চিড়িয়াখানার প্রতিটি এলাকাকে স্যানিটাইজার করা হচ্ছে। তাই বহুপ্রতীক্ষিত ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা চালু হওয়ার খবরে খুশি সর্বস্তরের মানুষ, বিশেষ করে ভ্রমণপিপাসু পর্যটকরা ঝাড়গ্রামে বেড়াতে এলে ছুটে যান ঝাড়গ্রাম ডিয়ার পার্ক থাকা মিনি চিড়িয়াখানা দেখতে। কিন্তু বন্ধ থাকায় তাদের মিনি চিড়িয়াখানা দেখা সম্ভব হয়নি।
তাই চালু হতে চলেছে ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা যার ফলে খুশি ঝাড়গ্রামে আসা পর্যটকরা। বন দপ্তরের ওই কর্মী আরো জানান যে চিড়িয়াখানার ভিতরে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে সেই সঙ্গে প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে হবে। যারা মাস্ক ব্যবহার করবেন না তাদেরকে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না।

Post a Comment